শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পুনর্বহালের দাবিতে  চাকুরিচ্যুতদের পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১২ বার

পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে পদ্মা  ব্যাংকের নিজস্ব কার্যালয় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা জানান, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে।

এ সময় মানববন্ধনের সমন্বয়ক ও পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, আমরা এক দফা দাবিতে পদ্মা ব্যাংকের চাকুরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করছি। আমাদের দাবি হলো চাকরি ফেরত ও ছাঁটাই হওয়া বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা যারা এখানে এসেছি তারা সবাই করোনা মহামারির সময় চাকরি হারিয়েছি। এর জন্য দায়ভার পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য এমডিরা।

মানববন্ধনে তিনি বলেন, বর্তমান এই ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত কোটি কোটি টাকা বিদেশে পাচার ও লোপাট করেছে এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি।

এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে পদ্মা ব্যাংকের সাবেক শতাধিক কর্মী মানববন্ধনে অংশ নেন। এর আগে চাকরি ফেরত চেয়ে পদ্মা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com