বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় মৃত্যুর খবরে বাড়ি আসতে ২ জন লাশ হলেন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৬৩ বার
ফাইল ফটো

মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন পাবনার আটঘরিয়া উপজেলার মোঃ আতিক হোসেন (২৫)। বুধবার রাতে রাতে টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

 

নিহত আতিক হোসেন উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলাম মেম্বারের ছেলে। এসময় তাঁর স্ত্রীর বড়ভাই স্বাধীন মোল্লা (২৭) নামের আরো একজনের মৃত্যু হয়। তিনি পাবনা সদর উপজেলার সালাইপুর গ্রামের হান্নান মোল্লার ছেলে।

 

পরিবার সূত্রে জানাযায়, ফুপুর মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বুধবার রাতে টাঙ্গাইলের এলেঙ্গার চরভাবলা নামক স্থানে পৌছালে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়।

 

ঘটনাস্থল থেকে পুলিশ নিহদের এল্যাঙ্গা থানায় নিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা গেলে পুলিশ লাশ হস্তান্তর করে। স্বজনদের ভাষ্যমতে, ঢাকা থেকে আসার পথে এল্যাঙ্গা বাস স্ট্যান্ড পার হয়ে যমুনা সেতু পাওয়ার আগে মাঝামাঝি কোথাও হয়েছে। নিহতের স্বজনদের দাবি, মালবাহি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে যায় এবং তাদের উপর দিয়ে গাড়ি উঠে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com