শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

পাবনায় করোনার টীকা নিতে এসে বাসের চাপায় নারী নিহত

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৭ বার

পাবনার সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় করোনার টীকা নিতে এসে আসিয়া খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসিয়া উপজেলার আতাইকুলা থানার মধুপুর

মৌ- গ্রাম এলাকার আবুল কাশেমের মেয়ে। কোভিড-১৯ এর টিকা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, পাবনা জেনারেল হাসপাতালে টিকা নিতে যাচ্ছিলেন আসিয়া খাতুন।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ বিষয়ে আতাইকুলা থানায় নিহতের ভাই বাদী একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com