বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরের কুঠিপাড়ায় ৪.২ কিলো রাস্তায় ফুল বৃক্ষরোপণ 

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৫১ বার
পাবনা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর হতে পার্শ্বডাঙ্গা পর্যন্ত ৪.২ কিলোমিটার রাস্তায় কৃষ্ণচূড়া, জবা, ফুরুশ ও রঙ্গনসহ অন্যান্য ফুল বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সামাজিক সংগঠন জিডিএস’র উদ্যোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যদেন কানাডিয়ান ইউনিভার্সিটির ডিন, লেখক ও গবেষক প্রফেসর ড. জহির বিশ্বাস।
সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও লেখক সুমন নূরের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্যদেন পুলিশ ইন্সপেক্টর গোলাম রসুল, সাবেক জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, অধ্যক্ষ এমএ মতিন, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা, শিক্ষক বায়েজিদ বোস্তামি, রাকিবুল ইসলাম, রেজাউল করিম পলাশ, আ: খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনের পূর্বে কুঠিপাড়া বটতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। পর্যটন সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার ধারাবাহিকতায় রাস্তাটিকে দৃষ্টিনন্দন করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। বৃক্ষ সংরক্ষণে এলাকাবাসীসহ সবার সহযোগিতা চেয়েছে সেচ্ছাসেবী সংগঠন জিডিএস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com