বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় নূরজাহান মাশরুম সেন্টারের যাত্রা শুরু

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ বার
পাবনায় মাশরুম চাষে আগ্রহ তৈরী হচ্ছে নতুন উদ্যোক্তাদের। সম্ভাবনাময় এ ফসল চাষে এগিয়ে আসছেন তরুণ, যুবকরা। সে ধারাবাহিকতায় পাবনার জালালপুরে উদ্বোধন হয়েছে নুরজাহান মাশরুম সেন্টার।
রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে নুরজাহান মাশরুম সেন্টারের উদ্বোধন করেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক ড. মো ফেরদৌস আহমেদ।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক অতিরিক্ত উপপরিচালক ড. নিরদ চন্দ্র সরকার, পাবনা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এ এফ এম গোলাম ফারুক, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই।
নুরজাহান মাশরুম সেন্টারের পরিচালক গিয়াস উদ্দিন জানান, মাশরুম একটি লাভজনক ফসল। ধীরে ধীরে এর বাজার সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় বেকার যুবকদের সাথে নিয়ে নূরজাহান মাশরুম সেন্টারের যাত্রা শুরু হলো। মাশরুম বাজারজাত করণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
পরে, অতিথিবৃন্দ নুরজাহান মাশরুম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com