রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

 পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ বার

কলাপাড়ায় দুই দিনে পুকুরে ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে দেড় বছরের শিশু জিহাদ ও দুই বছর বয়সী নুরুল ইসলাম।

শুক্রবার সকালে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাড়ির পাশে ডোবার পানি থেকে উদ্ধার করা হয় শিশু জিহাদের অচেতন দেহ।

তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি বাড়ির উঠানে খেলছিলো মো. সোহাগের ছেলে জিহাদ।

সকলের অগোচরে জিহাদ ডোবায় পড়ে ডুবে যায়। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে রাসেল মাতুব্বরের দুই বছরের শিশু নুরুল ইসলাম।

শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com