বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার

দলের অন্তঃকলহের জেরে পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আজ শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তার সঙ্গে পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভাও পদত্যাগ করেছে।

পদত্যাগ করে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, তার পক্ষে এই অপমানজনক পরিস্থিতিতে দলে থাকা সম্ভব নয়। তিনি যে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দলও ছাড়তে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন অমরিন্দর সিং।

জানা গেছে, শিগগিরই ক্যাপ্টেনের উত্তরসূরি বাছতে বৈঠকে বসতে পারে কংগ্রেস। পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং রবনিত সিং বিট্টো।

 

পাঞ্জাবে কংগ্রেসের অন্তঃকলহ দীর্ঘদিনের। সেই ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই নভজ্যোত সিং সিধুর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি মুখ্যমন্ত্রী অমরিন্দরের। সিধুকে প্রথমে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেও, তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়নি তাকে।

 

এদিকে পাঞ্জাব কংগ্রেসে ক্রমশ গুরুত্ব বেড়েছে সিধুর। পাল্লা দিয়ে জনপ্রিয়তা কমেছে অমরিন্দর সিংয়ের। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর সিং।

সূত্রঃ অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com