শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে জেলা যুবদলের উদ্যোগে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকা থেকে মিছিলটি বের হয়ে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি ইমরুল আহসানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। এরই মাঝে বেশ কিছুদিন যাবত তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে।

 

ফলে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com