রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

পটুয়াখালীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার

পটুয়াখালীর লেবুখালী নদীর উপর নির্মিত পায়রা সেতুর নির্মান কাজ শেষ হওয়ায় রোববার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে দুমকী উপজেলা ছাত্রলীগ।

 

শনিবার বেলা ১১ টায় দুমকী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে শতাধিক ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিলটি দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখ্যে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেথ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দক্ষিনাঞ্চলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্যক্রমের কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com