শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালী আইন ছাত্রদের মানব বন্ধন ও সংবাদ সম্মেলন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ বার

পটুয়াখালী আইন কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র জেলা শহর থেকে বরিশালে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও পরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা বর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালীতে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়।

এতে করে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হচ্ছে। মানব বন্ধন ও সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি অলিউজ্জামান রাসেল, সহ সভাপতি আল আমিন সিকদার, সাইদির রহমান সাইদি, সুজয় সাহা, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার দোলা,নন্দিতা পাল তন্নী সহ শতাধিক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com