শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পটুয়াখালীতে সহস্রাধিক রোজাদারকে ইফতার করালেন পৌর মেয়র

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার

পটুয়াখালীতে একযোগে এক হাজার পথচারী রোজাদারকে ইফতার করিয়েছে পটুয়াখালী পৌর মেয়র। শনিবার (১ এপ্রিল) বিকেলে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের উদ্যোগে প্রায় এক হাজার পথচারী রোজাদারের জন্য ইফতারে আয়োজন করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ইফতার আয়োজনে প্রতিজন রোজাদারদের জন্য খেজুর, জুস, পানি, পেয়াজু, বেগুনী, তরমুজ, বাঙ্গি ও তেহেরী প্রদান করা হয়।

এসময় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, কাউন্সিলর ও কমকর্তা বৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দয়া পটুয়াখালী পৌরসভার নাগরিকরা আন্তজার্তিক মানের সড়কে হাটতে চলতে পারছে। বরিশাল বিভাগের মধ্যে আধুনিক মানের সড়ক, পার্ক ও লেকসহ অন্যান্য স্থাপনা একমাত্র পটুয়াখালী পৌরসভায়।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বরুপ তার জন্য দোয়া ও ধন্যবাদ জানাতেই আমরা এই সড়কে পথচারী সহস্রাধিক রোজাদারের জন্য ইফতার আয়োজন করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com