সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার

“সবার জন্য স্বাস্থ্য” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায়  সিভিল সার্জন অফিস এর আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে মেডিকেল অফিসার ডাঃ মোসফিক আহমেদ লিটন এর সঞ্চালনে এবং সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন পরিবার পরিকল্পনা বিভাগ এর সহকারী পরিচালক ডাঃ শামসুজ্জামান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার বালা, বিএমই‘র সভাপতি ডাঃ মিজানুর রহমান, এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com