শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পটুয়াখালীতে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২০২ বার

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের জন্য খাল খননের দাবিতে খালের ভরাট হওয়া অংশে অবস্থান করে কৃষকরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে কৃষকরা এ মানববন্ধন করেন।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক জাকির হোসেন গাজী, উন্নয়ন কর্মী ইমন আল আহসান, কৃষক কুদ্দুস হাওলাদার প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা জানান, ১০ কিলোমিটার দীর্ঘ পাঁচ শ ফুট প্রস্থ পাখিমারার খালটির দুই পাড়ের ১১ গ্রামের হাজারো কৃষক মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে সারা বছর সবজিসহ রবিশস্য, আামন ও বোরোধান আবাদ করেন। কিন্তু খালটির কুমিরমারা অংশের প্রায় আধা কিলোমিটার এলাকা ভরাট হয়ে গেছে। একারণে দুই পাড়ের কৃষকরা আবাদ করা বোরো ও রবিশস্যের ক্ষেতে সেচ দিতে পারছেন না।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকের স্বার্থে খালটি খনন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, মিঠা পানি সংরক্ষণের জন্য খালটি খননের জন্য চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com