সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮০ বার

পটুয়াখালীতে নানান আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

বুধবার সকালে পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসানসহ আরো অনেকে।

দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com