সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আন্দুয়া আমিনিয়া দাখিল মাদরাসা মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১কেজি ও গুড়া দুধ।

এসময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুহাম্মাদ আবদুল কাহহার, মাওলানা মোঃ নেছার উদ্দিন, ঘটকের আন্দুয়া ফাজিল মাদরাসার সহকারী সুপার মাওঃ আবদুল রাজ্জাক প্রমূখ।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মদ সা. এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইফতার বিতরণ করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার গুণিজন ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com