বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিসচা পাবনা শাখার বিজয় দিবস পালন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার

মহান বিজয় দিবস ও স্বাধীনতার  সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী (পুষ্পার্ঘ্য) অপর্ণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখা।

নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন এর নেতৃত্বে বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘দূর্জয় পাবনা’ স্মৃতিস্তম্ভে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় নিসচা পাবনা জেলা শাখার সহ সভাপতি মোকাব্বর হোসেন, মীর ফজলুল করীম বাচ্চু, কার্যকরী সদস্য কবীর হোসেন, মিলন মাহাবুব, মুরাদ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে সকলে একসাথে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে। বাড়াতে হবে সচেতনতা।
সাধারণ সম্পাদক কে,এম মোখলেছুর রহমান রাসেল বলেন, আমরা সড়ক যোদ্ধা।  দেশপ্রেমের শপথ নিয়ে আমরা কাজ করি। আর বিজয় দিবস আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com