শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নিসচা পাবনা জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৬ বার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার পক্ষ থেকে  শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে তারা এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল) এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কেএম মোখলেছুর রহমান রাসেল, কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক স্থপতি আবু রায়হান রুবেল, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য কবীর সহ আরো অনেকে ।
এসময় নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি তারা জাতির সূর্য সন্তান। তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সকলের কর্তব্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com