বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার তিনদিনের কর্মসূচী পালনের সিদ্ধান্ত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার

আগামিকাল ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস -২০২১ উপলক্ষে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখা তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে।

 

বুুধবার (২০অক্টোবর) পাবনা শহরস্থ আব্দুল হামিদ রোডের পাশে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২১অক্টোবর) পাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেলে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ভিডিও কনফারেন্স, শনিবার (২৩অক্টোবর) সকাল ১১ টায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হবে।

 

এসময় নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন বলেন, ” দীর্ঘ ২৮ বছর আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে যাচ্ছি। সড়ক সচেতনতা সহ দুর্ঘটনা রোধে অনেক কাজ করা হয় নিসচার পক্ষ থেকে। আশা করি আমাদের কর্মসূচি গুলো সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।

 

সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল বলেন, ২০১৭ সাল থেকে আমরা সরকারিভাবে নিরাপদ সড়ক দিবস পালন করে আসছি। এবার ২২ অক্টোবর ৫ম বারের মতো পালিত হবে নিরাপদ সড়ক দিবস -২০২১।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসেন, খোকা মামা সহ জেলা শাখার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com