সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার

কলাপাড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রনালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে বুধবার সকাল ১০টায় এ কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইউএনও শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশীদ ইকবাল রেজভী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনা পারভীন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, কাউন্সিলর মাহবুব আলম।

পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পটুয়াখালী জেলা কর্মকর্তা মো. আবু রায়হান। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com