শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টিপাত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার

নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়। একটানা প্রবল বর্ষণে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর সকাল থেকে সাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি অব্যাহত ছিল। ১৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্মচাপের প্রভাবে কুয়াকাটা সমুদ্রসৈকত উত্তাল ছিল। আকাশ মেঘাচ্ছন্ন সমুদ্রসৈকত এলাকার।

তবে উপকূলীয় এলাকায় বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়নি। কিছু কিছু এলাকায় জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টির প্রভাবে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। খেটে খাওয়া মানুষ বেকায়দায় পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com