মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ধোবাউড়ায় নেতাই নদীর বেড়ীবাধ ভেঙ্গে বাড়িঘরে পানি, বন্যার আশংকায় আতংকে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার

ময়মনসিংহের ধোবাউড়ায় টানা ২২ ঘন্টা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।

নেতাই নদীর বেড়ীবাধ ভেঙ্গে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে কৃষকের রোপনকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আতংকে রয়েছেন সাধারণ মানুষ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় অবর্ণণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শুক্রবার বিকাল ৪ টায় কিছুটা কমে বৃষ্টি আবার শুরু হয়। টানা বর্ষনে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, ঘোঁষগাও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে পাহাড়ী ঢলের পানি নেমে আসায় নেতাই নদীর বাধ ভেঙ্গে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পুকুর এবং মাটির রাস্তা।

ঘোঁষগাও ইউনিয়নের আবুল বাশার শিমুল বলেন, নেতাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে নদীর আশেপাশের বাড়িগুলোতে পানি প্রবেশ করেছে, তাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ রয়েছে। খাবার পানি সংকটে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল জানান, ভারী বর্ষণের ফলে নেতাই নদীর বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি কমে গেলে আগামী দুনিনের মধ্যে এলাকার পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে ক্ষতিগ্রস্থ বাঁধটি পুনঃনির্মান করা হবে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, যেসব এলাকায় পানি প্রবেশ করেছে সেসব এলাকার জনপ্রতিনিধিদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com