বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই- ইরানের নৌ-বাহিনীর প্রধান

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার

ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইরানের নৌ-বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই।

 

তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌ-বাহিনী যে কোনো পানিসীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে সক্ষম।

ইয়েমেনের আল-মাসিরা নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শাহরাম ইরানি। গতকাল (শনিবার) তার ওই সাক্ষাৎকার প্রচারিত হয়।

 

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি, নিষেধাজ্ঞা এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে।

 

আগামীকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

এই আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইসরায়েল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে, ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে।

 

এ বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইরানকে কোনভাবেই পরমাণু বোমা বানাতে দেয়া হবে না প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনীতির অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে। সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com