শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

দায়িত্বে অবহেলা ও মালিক পক্ষের অধিক মুনফার লোভে লঞ্চে আগুন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৪০ বার

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলা ও লঞ্চ মালিক পক্ষের অধিক মুনফার লোভ এবং মানুষকে রক্ষার জন্য কর্তৃপক্ষের যে বিষয়গুলো থাকার কথা সেখানে পুরোপুরি অনিয়ম ছিলো।

বুধবার (১২ জানুয়ারি) বেলা সারে ১২ টায় ঝালকাঠির একটি ক্লাবে সংবাদ সম্মেলনে সঠিক কারণ অনুসন্ধান এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ প্রকাশ করেছেন নদীর নিরাপত্তার সামাজিক সংগঠন “নোঙর বাংলাদেশ।”

তারা আরও জানান, আমরা অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ড ও হতাহতের ঘটনায় একটি তদন্ত কমিমিটি গঠন করে গতকাল ঝালকাঠি এসে সুগন্ধা নদীতে দূর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেছি। অভিযান-১০ লঞ্চের মালিক ও কর্মকর্তা কর্মচারির চরম অব্যবস্থাপনার জন্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে এমনটাই মনে হয়েছে। এর দায়ভার নৌ কর্তৃপক্ষ কোনভাবে এড়াতে পারেন না। এ ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে আরও ৭ দিন সময় লাগবে। এ ঘটনায় জড়িত সকলকে বিচারের আওতায় আনারও দাবি করেন তারা ।

এছাড়াও নৌ দুর্ঘটনায় নিহতের স্মরণে ২৩ মে নৌ-নিরাপত্তা জাতীয় দিবস করার প্রস্তাব সহ ১৬ দফা দাবি জানান। স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত প্রতিবেদন পাঠ করেন, নোঙর বাংলাদেশের আহবায়ক সুমন শামস। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মিহির বিশ্বাস, সদস্য সোহাগ মহাজনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৩শে ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এবং নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক এছাড়াও আহত হয়েছেন শতাধিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com