মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রাহাত – নাজমুল

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি হয়েছেন রসায়ন ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ২০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল খান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. মো. শাহাদৎ হোসেন খান।
সাধারণ সম্পাদক নাজমুল খান বলেন, নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য বিশ্বাস করে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই আমি টাঙ্গাইলের সিনিয়র থেকে জুনিয়র সকলের মধ্যে দৃশ্যমান ঐক্য গড়ে অগ্রগতি নিশ্চিত করতে চাই। ঐক্যের সাথে অগ্রগতি আবশ্যক।
কেননা এখানে আসার আমাদের মুল উদ্দেশ্যই অগ্রগতি। অগ্রগতিতে সদ্য আসা জুনিয়র থেকে চলমান ব্যাচের কেউ সমস্যায় পড়ে গেলে যেনো ঐক্য ও সৌহার্দ্যের সাথে একে ওপরের পাশে থাকবে পারি।
ঐক্য অগ্রগতি ও একাগ্রতার সুন্দর এক কল্যাণ সমিতি নিয়েই আমাদের যথা চেষ্টা থাকবে।
নতুন এ কমিটির সভাপতি রাহাত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রকল্যাণের ভূমিকা অতুলনীয় এবং আজ আমি অত্যন্ত গর্বিত যে, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে আসছে। এই সমিতির নতুন সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে— শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষতা সাধন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আমাদের একাত্মতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সমিতির আদর্শকে আরও সুদৃঢ় এবং কার্যকরী করতে পারব। আমি সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে আমরা ছাত্রকল্যাণের লক্ষ্যে আরও অগ্রগতি অর্জন করতে সক্ষম হই। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, ছাত্রদের স্বার্থরক্ষায় সবসময় সচেষ্ট থাকব। সবার সাহায্য এবং সমর্থন নিয়ে আমাদের এই যাত্রা আরও সফল হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com