বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি পৌরসভায় নির্বাচিতদের শপথ

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৭২০ বার
আগামী পাঁচ বছরের জন্য শপথ নিলেন ঝালকাঠি পৌর পরিষদ। সদ্য সমাপ্ত হওয়া ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সারে চারটায় নব নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে শপথপাঠ করলেন ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার। এছাড়াও নয়টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়ে শপথ নিলেন, রেজাউল করিম জাকির (১নং ওয়ার্ড), হাফিজ আল মাহমুদ (২নং ওয়ার্ড), এসএম আল আমিন (৩নং ওয়ার্ড), মো. কামাল শরীফ (৪নং ওয়ার্ড), তরুন কর্মকার (৫নং ওয়ার্ড), আব্দুল কুদ্দুস হাওলাদার (৬নং ওয়ার্ড), হুমায়ুন কবির খান (৭নং ওয়ার্ড), হাবিবুর রহমান হাবিল (৮নং ওয়ার্ড) এবং ৯ নং ওয়ার্ড থেকে মো. হুমাউন কবির সাগর। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১-২-৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে শপথ পরলেন তাসলিমা বেগম, ৪-৬-৭ নং ওয়ার্ডের মালা বেগম এবং ৫-৮-৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে শপথ পাঠ করলেন মোসাম্মৎ সাবিনা ইয়াসমীন।
বরিশাল কাশিপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন। এছাড়াও নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কর্মী সমর্থক ও সুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহনের পর তাৎক্ষনিক প্রতিকৃয়ায় লিয়াকত আলী তালুকদার বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। আর তাই আমাকে গত মেয়াদে পরীক্ষা করে এবার আবারও মেয়র পদে আমাকেই মনোনয়ন দিয়েছিলো আমার দলীয় নেত্রী শেখ হাসিনা। আর ঝালকাঠি পৌরবাসী বিগত পাঁচ বছরের উন্নয়ন দেখে আমাকে এবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছে।
শপথ বাক্যপাঠ শেষে সন্ধ্যা ছয়টায় ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে পরিচিতি সভা ও মেয়র কাউন্সিলরদের দায়িত্বগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় ১৪ দলের মূখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি টেলি কন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন। এমপি আমু বলেন, সরকারের উন্নয়নে সকল জন প্রতিনিধিদের ভুমিকা রাখতে হবে। মেয়র ও সকল কাউন্সিলরদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এর আগে শপথের পর নবনির্বাচিতরা পৌরসভা চত্বরে আসলে তাদেরকে পৌরসভা কর্মচারী ইউনিয়নের পক্ষনথেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com