শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৫২ বার

ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পার্শে জমিতে পরে থাকা জালাল’কে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল সারেঙ্গল গ্রামের আব্দুর রশিদ সিকদারের পুত্র।

 

জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু বলেন, আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমি চাষাবাদ করতে যায় জালাল সিকদার। আগে থেকেই জমিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যায় জালাল।

 

পাশের জমিতে কাজ করা শ্রমিকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষনা করেন। পরে মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com