শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে আবারও মেয়র হলো লিয়াকত

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৪৪ বার
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছে লিয়াকত আলী তালুকদার। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান এবং সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের আফজাল হোসেন। যদিও নির্বাচনের দিন দুপুরে ভোট বর্জন করেছে আফজাল হোসেন।
এ পৌরসভায় ১নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা রেজাউল করিম জাকির টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে। ২নং ওয়ার্ডে দি¦তীয় বারের মতো কাউন্সিলর হয়েছে সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।
যদিও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আলআমিন। ৪নং ওয়ার্ডে যুবলীগ নেতা কামাল শরীফ এবং ৫নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছেন।
৬নং ওয়ার্ডে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস হাওলাদার। ৭নং ওয়ার্ডে টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছে হুমাউন কবির খান। ৮নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল এবং ৯নং ওয়ার্ডে হুমাউন কবির সাগর কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এছাড়া সংরক্ষিত আসনে ১,২,৩ নং ওয়ার্ডে তাসলিমা বেগম টানা দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৪,৬.৭ নং ওয়ার্ডে মালা বেগম এবং ৫,৮,৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com