শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার

“প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস -২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি, সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন,যুব উদ্যোক্তা আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহধর্মিণী ফিরোজা আমু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com