মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কাওছার হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এ.টি.এম মোস্তাফিজুর রহমান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান হিরনের সঞ্চালনায় অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শাহনাজ পারভিন কলি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ ওয়ারেচ আলী খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মজিবর রহমান, মোসাঃ ইয়ারুন নেছাসহ অভিভাবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com