বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার : ডিসি দেলোয়ার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার

বরিশালের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, গত জুলাই – আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার। বরিশালে ৩০ জন শহীদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আমি সকলের কাছে যাবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সহায়তার চেষ্টা করবো।

আজ বুধবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোঁড়াচাঁদ দাস রোডের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন এই কর্মকর্তা। এসময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সহকারী কমিশনার মোঃ আবু জাফর মজুমদার প্রমুখ।

সাক্ষাৎ শেষে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল জেলায় শহীদদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সরকার তাদের পুনর্বাসন এবং পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে৷ আমরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট আছি।

সাক্ষাৎকালে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত সকলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com