মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ছক্কার রেকর্ড সম্ভবত ভেঙেই যাচ্ছে

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার

বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা এবার ভেঙে ফেলেছেন তানজিদ হাসান। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান ১০ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা। হাতে থাকা দুই ম্যাচে ছক্কার সংখ্যা নিশ্চিত আরও কিছু বাড়িয়ে নেবেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার।

২০২৪-২৫ মৌসুমটা বিপিএলে মোট ছক্কার রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। নতুন রেকর্ড গড়তে আর মাত্র ৫৫টি ছক্কা দরকার। হাতে ম্যাচ কিন্তু কম নেই—১০টি। প্রথম ৩৬ ম্যাচে এবারের বিপিএল ছক্কা দেখেছে ৫৬৭টি। ম্যাচপ্রতি গড়ে ১৫.৭৫টি ছক্কা। এই ধারা বজায় থাকলে তো কমপক্ষে আরও ১৫০টি ছক্কা যোগ হওয়ার কথা।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার বর্তমান রেকর্ডটা ৬২১। ২০১৯-২০ মৌসুমে প্রথম ও সর্বশেষ ৬০০ ছক্কা দেখেছে বিপিএল। এবার যে দ্বিতীয়বার এমন কিছু দেখা যাবে, সেটি তো প্রায় নিশ্চিতই। ব্যাটসম্যানদের ব্যাট যেমন আগ্রাসী হয়েছে, তেমনি বাউন্ডারি সীমানা কমিয়ে আনাটাও বড় ভূমিকা রেখেছে ছক্কা-বৃষ্টিতে।

বিপিএলে কোন মৌসুমে কত ছক্কা
বিপিএলে কোন মৌসুমে কত ছক্কাগ্রাফিকস : সুত্র প্রথম আলো

এবার দল হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে তানজিদের ঢাকা ক্যাপিটালসই। ১০ ম্যাচে ৮৮টি ছক্কা দলটির ব্যাটসম্যানদের। সমান ম্যাচে ৮৪ ছক্কা নিয়ে দুইয়ে খুলনা টাইগার্স। অন্য দলগুলোও পিছিয়ে নেই। ফরচুন বরিশাল ছাড়া সব দলই মেরেছে কমপক্ষে ৮০টি ছক্কা।

এবার কোনো দলের কত ছক্কা

ছক্কা দল ম্যাচ
৮৮ ঢাকা ক্যাপিটালস ১০
৮৪ খুলনা টাইগার্স ১০
৮৩ দুর্বার রাজশাহী ১২
৮১ চিটাগং কিংস
৮১ সিলেট স্ট্রাইকার্স ১১
৮০ রংপুর রাইডার্স ১০
৭০ ফরচুন বরিশাল ১০

সুত্র : প্রথম আলো

আজকের আগে তিন ভেন্যুতেই ম্যাচ হয়েছে ১২টি করে। তাতে ছক্কার লড়াইয়ে পরিষ্কার এগিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২১০টি ছক্কা হয়েছে এই ভেন্যুতে।

কোন ভেন্যুতে কত ছক্কা

ভেন্যু ম্যাচ ছক্কা
সিলেট ১২ ২১০
চট্টগ্রাম ১২ ১৮০
মিরপুর ১২ ১৭৭

সুত্র : প্রথম আলো

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com