মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

চিটাগাং কিংসের ৮০ রানের বড় জয়

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার

জয়ের ধারায় ফিরলো চিটাগাং কিংস টানা দুই হারের পর । আগের ম্যাচে দুইশোর্ধ্ব সংগ্রহ তাড়ার খুব কাছে গিয়ে হেরে বসা রাজশাহী কিংসকে এবার নাকাল করে ছাড়লো মোহাম্মদ মিঠুনের দল।

চিটাগাংয়ের ১৯১ রানের বিশাল সংগ্রহের জবাবে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস। ম্যাচটি তারা হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে।

আট ম্যাচে এটি চিটাগাংয়ের পঞ্চম জয়। পয়েন্ট তালিকার তিন নম্বরে তারা। নয় ম্যাচে ছয় হারে পাঁচেই রাজশাহী।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে ৩টি আর ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। এনামুল হক বিজয়ের ২১ বলে ২১ আর আকবর আলির ১৩ বলে ১০ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।

 শরিফুল ইসলাম ১০ রানে আর নাইম ইসলাম ৬ রান দিয়ে নেন দুটি করে উইকেট।

এর আগে নাইম ইসলাম-গ্রাহাম ক্লার্কদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯১ রানের বড় পুঁজি গড়ে চিটাগাং কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানকে (৪ বলে ৭) হারালেও নাইম-ক্লার্কের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চিটাগাং। ক্লার্ক ২৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৫ আর নাইম ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৬ রান।

এরপর মোহাম্মদ মিঠুন ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২, হায়দার আলি ১৪ বলে ২৫ আর শেষদিকে রাহাতুল ফেরদৌস ৮ বলে খেলেন ১৬ রানের ইনিংস।

তাসকিন আহমেদ ২৩ রানে নেন ২টি উইকেট। মোহর শেখ ২ উইকেট পেলেও খরচ করে ফেলেন ৪৬ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com