শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের কাছে বিদেশি পিস্তল, ৪টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৭ বার

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ কর্তৃক ১টি বিদেশি পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিনসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৬ ফেব্রয়ারি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা ব্রীজের টোল ঘরের পার্শ্বে শিল্পকলা একাডেমীর সামনে পাকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।

এসময় বিদেশি পিস্তল-০১টি, ওয়ান শুটারগান-০৪টি, গুলি-০১ রাউন্ড, ম্যাগাজিন-০৪টি, ট্রাক-০১টি, নগদ- ১০,০০০ হাজার) টাকাসহ মোঃ শাহাবুল ইসলাম (৪০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ সোনাভান বিবি, সাং-হড়গ্রাম ঠাকুরমারা কলোনী, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহী, ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত একজন ট্রাক চালক এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ট্রাকের সাহায্যে বিভিনś মালামালের সাথে বিশেষ পন্থায়, লুকায়িত অবস্থায় অস্ত্রের চালান নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com