বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামে ৫ চাঁদাবাজকে আটক করেছে র্যাব ৭; পরিবহন ধর্মঘট

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২২ বার
র‌্যাবের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম মহানগরীর অলংকার এলাকা থেকে ৫ জন পেশাদার পরিবহন চাঁদাবাজকে চাঁদাবাজির অর্থসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭।

 

বুধবার দুপুরে অলংকার মোড় থেকে লুসাই বাস মালিক সমিতির লাইনম্যান মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম (মেট্রো) বাসমালিক সমিতির লাইনম্যান নারায়ন ও ওয়াহিদ, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস হিউম্যানহলার মালিক মালিক সমিতির লাইনম্যান সিদ্দিক হোসেন চৌধুরী ও মোহাম্মদ আজাদকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় র‌্যাব। পরে রাতে তাদের চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে পাহাড়তলী থানায় হস্তান্তর করে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, গণপরিবহন নেতারা পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দেয়াটা পুরাই অন্যায়। এর মাধ্যমে নাগরিকদের দুর্ভোগের মুখে ফেলা হয়েছে। এতে আমরা চরমভাবে ক্ষুব্ধ। আরিফ নামের এক চাকরিজীবী বলেন, হঠাৎ ধর্মঘট ডাকার কোনো মানে হয় না। এভাবে ধর্মঘট ডাকার কারণে সাধারণ মানুষ অন্তহীন দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদ বলেন, অলংকার মোড় থেকে একজন লাইনম্যানকে গ্রেফতার এবং ৫ জনকে তুলে নেওয়ার প্রতিবাদে নেওয়া হয়েছে। তাই পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে পিকেটিং বা অন্য কোনও কর্মকাণ্ড হচ্ছে না। আমরা থানা, ডিবি, এসবিসহ সব জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কেউ কিছু জানে না।

সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপ-কমিশনার আলী হোসেন বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। কেন হঠাৎ তারা গাড়ি বন্ধ রেখেছে। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com