মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ক্ষমতায় থাকুক আর না থাকুক বিএনপি সবসময় জনগনের পাশে রয়েছে-শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার

বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ক্ষমতায় থাকুক আর না থাকুক বিএনপি সবসময় দেশের জনগণের পাশে রয়েছে। করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনায় আক্রান্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় না থাকলেও সব দুর্যোগে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।

ফরিদপুরে করোনা রোগীদের মাঝে ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন সেইসব নারী পুরুষের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

 

মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অবস্থিত বিএনপি নেতা আলী আশরাফ নান্নুর বাসভবনে এক জুম মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ওষুধ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাফর হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, আফজাল হোসেন খান পলাশ, আলী আশরাফ নান্নু, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাফিজ, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com