শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে গোটা বরিশাল অবরুদ্ধ; ছাত্রলীগের হামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৯ বার

কোটা সংস্কারের দাবিতে উত্তাল বরিশাল। সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এর মধ্যে সকাল ১১ টায় বরিশাল ব্রজমোহন বিএম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের  সাথে ছাত্র লীগ নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছাত্র লীগ নেতৃবৃন্দের দাবি ক্যাম্পাসে যে কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ এলাকায় গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে।

অপর দিকে সকাল ১১টায় থেকে আজ প্রথমবারের মতো বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা বরিশাল নগরীর আমতলার মোড় অবস্থা নিয়েছে। সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এতে করে গোটা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। পরে বেলা বারোটার দিকে তারা পুনরায় আজকাল ক্যাম্পাসে ফিরে গিয়ে সেখানে কোটা সংস্কারের দাবিতে স্লোগান তোলে।

অপরদিকে বরিশালের নথুল্লাবাদ সড়কে অবস্থা নিয়েছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেয় কোটা সংস্কার আন্দোলনে। আর বিএম কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিএম কলেজ ক্যাম্পাসে যায়।

পরে তারা ক্যাম্পাস ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নথুল্লাবাদে গিয়ে শেষ হয়। এছাড়াও নগরীর বি়ভিন্ননগুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে,  তারা যৌতিক দাবি তুলে আন্দোলন করছে। সেখানে তাদের উপর হামলা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেনা বলে জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com