শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কুয়াকাটা ইলিশ পার্কের দেয়াল গুড়িয়ে দিলেন মেয়র

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার

কুয়াকাটা ইলিশ পার্ক ইকো-রিসোর্টের দেয়াল গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে।

রবিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার।

তুষার অভিযোগ করে আরও বলেন, গত ৫ এপ্রিল আমি এলাকার বাহিরে থাকায় কোন পূর্ব নোটিশ ছাড়া বর্তমান মেয়র তার লোকজন দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গেছে এবং দেয়াল ভাঙ্গার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।

আমি এই সংবাদ শুনে আমার কয়েকজন ভাই সহ স্থানীয়দের ফোন করি। তারা দ্রুত এসে প্রতিবাদ করে ভাংচুর বন্ধ করে। পরে মেয়র ও স্থানীয় কাউন্সিলর মনির ঘটনাস্থলে আসলে আমি মেয়রকে ফোন করে জানতে চাই কেনো এসব হচ্ছে?

তখন তিনি বলেন আমি জানিনা। পরে আমি ঢাকা থেকে ফিরে কাউন্সিলর মনিরের কাছে জানতে চাইলে মনির জানায় মেয়র বলছে এখান থেকে রাস্তা যাবে। আমি জানালাম পুরো রাস্তাটাইতো আমার দেয়া।

দরকার হলে পাশের জমির মালিকদের কাছ থেকে নিবে কিন্তু আমাকে না জানিয়ে ফজরের পরে বাইরের লোক দিয়ে কেনো আমার প্রতিষ্ঠানে হামলা করা হলো, কেনো গালাগালি করা হলো? তুষার অভিযোগ করে বলেন, আমার পার্কে পাশ থেকে যে রাস্তা নেয়া হয়েছে তার সম্পূর্ণ জমি আমি দেয়ার পরও তার এই জোরজবরদস্তি।

কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কটি প্রশস্ত করনের কাজ চলছে। তুষার সাহেব ওই জমি যার কাছে বিক্রি করেছেন তার অনুমতি নিয়েই সড়ক প্রশস্তকরন কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com