বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কানাডা থেকে আসে ম্যাজিক মাশরুম মাদক, গ্রেপ্তার-২

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮১১ বার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ম্যাজিক মাশরুমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- নাগিব হাসান অর্নব ও তাইফুর রশিদ জাহিদ।

 

জানা যায়, এই মাদক একে বারে দেশে নতুন। এ মাদক সেবনের কারণে নিয়ন্ত্রণ হারিয়েযেতে পারে।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র‌্যাব -১০ এর একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। মাদক ম্যাজিক মাসরুমের ৫টি বারে ১২০টি স্লাইস ও ২ বোতল মদ জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, এই মাদকটির কারণে সেবনকারী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা একটি হ্যালোসিনেশন ড্রাগ।

তিনি বলেন, একইসাথে মাদকটি গ্রহনের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দসহ নানা পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আটককৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে বিক্রি করতো।

র‌্যাব মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, আটক অর্নব ত্রিশটি বার কানাডা থেকে গত মে মাসে এ মাদক দেশে নিয়ে আসে। পরে এটা বিক্রি করে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি এ ভয়ংকর মাদকের এক একটি বার ২৫ হাজার টাকা করে বিক্রি করা হতো।

এ সময় আটককৃতদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি বারে একশ বিশটি স্লাইড জব্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com