শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়া টিয়াখালী ইউপি নির্বাচনে “হাতুড়ি বাহিনী” আতংক, স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার সাংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাই ভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে হাতুড়ি বাহিনী গঠনের অভিযোগ করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা।

 

৮ ডিসেম্বর বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে হুমায়ন কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মলনে তিনি অভিযোগ করেন,হাতুড়ি বাহিনীর হামলায় তার কর্মী মোবারক হোসেন,মাসুম খন্দকার,সুমন তালুকদার ও বাপ্পি তালুকদার গুরুতর আহত হয়েছে।

 

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার ও মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

আনারস প্রতিকের প্রচার কাজে ব্যবহৃত মাইক, মোবাইল ম্যামরী কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,তার সমর্থকদের উপর হামলার ঘটনায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থক ইউনুচ,জাহিদুল ইসলাম,মাইনুল ইসলাম, শামিম ফকির, সজিব হাওলাদার, নিজাম ঢালী,সাদ্দাম হাওলাদার,মাসুম কেরানি,হারুন হাওলাদার,হানিফ হাওলাদার,মামুন,রাসেল সিকদার,সাদ্দামের বিরুদ্ধে থানায় তিনটি অভিযোগ দেয়া হয়েছে।

 

তবে তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। মোটরসাইকেল মহড়া দিয়ে গোটা নির্বাচনী এলাকায় তার সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে হাতুড়িপেটা করার। এতে ভোটাররা শংকিত হয়ে পড়ছে।

 

বহিরাগত সন্ত্রাসীদের অব্যাহত মটর সাইকেল শোডাউনে শংকিত এখন টিয়াখালীর আপমর জনগন। তাই নির্বাচনী এলাকায় নিরপেক্ষ আবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি করেন।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান,হামলার ঘটনায় কিছু অভিযোগ এসেছিলো। তাদের থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, হামলার ঘটনায় যে অভিযোগ পেয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। টিয়াখালীতে অতিরিক্ত পুলিশ টহলরত রয়েছে।

গত ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পরপরই উত্তপ্ত হয়ে উঠে টিয়াখালী ইউনিয়ন এলাকার পরিবেশ। নৌকা ও আনারস প্রতিকের প্রার্থীর সমর্থকদের মধ্যে বিকেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকের নিক্ষেপের ঘটনা ঘটে।

 

পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়নসহ কলাপাড়ার নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com