রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় ঘরসহ বসতভিটা নদীতে বিলীন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৩০ বার

রাবনাবাদ পাড়ের ছয়টি পরিবারের ঘরসহ বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। রবিবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের তান্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে রাবনাবাদ পাড়ের চান্দুপাড়ার ব্যুরোজালিয়ায় এ কয়টি পরিবারের কপাল পুড়েছে।

এরা হচ্ছেন শহিদ হাওলাদার, সুলতান সিকদার, জাহাঙ্গীর সিকদার, খালেক সিকদার, জাকির হোসেন ও ফিরোজ তালুকদার। পুর্ণিমার প্রভাবে গত পাঁচদিন ধরে প্রতি ২৪ ঘন্টায় দুই দফা জোয়ারে প্লাবিত হয় লালুয়াসহ তিন ইউনিয়নের ১৭ গ্রাম।

জলোচ্ছ্বাস হানা দেয়ার পাশাপাশি তীব্র ভাঙ্গন শুরু হয়েছে রাবনাবাদ পাড়ে। হাজারো পরিবার চরম উদ্বিগ্ন রয়েছেন। রাত কাটে বিনিদ্র। শত শত পরিবার পুরনো বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।

ফিরোজ তালুকদার জানান, জোয়ারের সময় অধিকাংশ মানুষ ঘরে থাকতে পারেন না। রান্না খাওয়া পর্যন্ত বন্ধ থাকে। মানুষ এখন দিশেহারা হয়ে গেছে। বাড়িঘর জনপদ সব ভাসছে।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, লালুয়ার বিপদাপন্ন মানুষের জন্য শুকনো খাদ্য বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে। তারপরও অগণিত পর্যটকের বিচরণ রয়েছে কুয়াকাটায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com