বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

এমপি শাওনের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫০৯ বার

ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার জোহরবাদ লালমোহন উপজেলা হাজী নুরুল ইসলাম চৌধুরী মারকাজুল উলুম কওমী মাদ্রাসা মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওঃ আব্দুল আউয়াল। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরল আলম হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে জোহরবাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আসরবাদ হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ও রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল উদ্দিনের উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com