বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৭ বার

টানা ২৯ দিনের ছাত্র আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেকারণে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে আনন্দ মিছিল করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৩ মে) রাতে জানা গেছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ববি সূত্রে জানা গেছে, একইসাথে ববি’র প্রোভিসি ও ট্রেজারারকে অপসারন করা হয়েছে। পাশাপাশি নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়েরউ পচার্যের দায়িত্ব পালন করবেন বলেও ববি’র আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ নিশ্চিত করেছেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপনের কপি মঙ্গলবার (১৩ মে) রাত দশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৯ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি পূরণ না হওয়ায় উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়।

সবশেষ ১২ মে রাত এগারোটা থেকে আমরণ অনশন ও ১৩ মে বিকেল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com