বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

উপনির্বাচনের মধ্যে দিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে দিলেন মমতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার

উপনির্বাচনের মধ্যে দিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে দিলেন মমতা। নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতলেই কেবল মুখ্যমন্ত্রিত্ব টেকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধানে ছিল এমন নিয়ম।

তাই উপনির্বাচন নিয়ে এক মাস ধরে যথেষ্ট রাজনৈতিক আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে।

 

কিন্তু ভবানীপুরের তৃণমূল কর্মীরা প্রথম থেকেই বলে আসছিলেন, মমতার জয় নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। তবে দেখার বিষয় কত ব্যবধানে জয়ী হন তিনি।

সেই প্রত্যাশা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হলেন। এই উপনির্বাচনের মধ্যে দিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে দিলেন মমতা। ভোট পেলেন ১ লাখ ১৭ হাজারেরও বেশি। আর জয়ী হয়েছেন ৫৮ হাজার ৮৩২ ভোটে।

২০১১ সালে যখন প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তখন এই ভবানীপুর থেকে ৫৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। এরপর ২০১৬ এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন ২৫ হাজার ভোট। ফলে শতকরার হিসেবে মমতা পেলেন ৮০ শতাংশের বেশি ভোট।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ভোট পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট এবং বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ২০১ ভোট।

চলতি বছরের এপ্রিলে হয়ে যাওয়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বর্তমান কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তখন এই কেন্দ্র থেকে শোভন জিতেছিলেন ২৭ হাজার ৮০০ ভোটে। সেখানে উপনির্বাচনের তারিখ ঘোষণার পর কেন্দ্র থেকে পদত্যাগ করেন শোভন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হন।

তৃণমূল নেতাকর্মীদের মুখে এখন স্লোগান ‘ভি ফর ভিক্টরি/ ভি ফর ভবানীপুর/ ভি ফর ভারত। ’ অর্থাৎ এই উপনির্বাচনে জয়ের পর মমতার জন্য পশ্চিমবঙ্গের মসনদ যেমন শক্তিশালী হলো, তেমনি দিল্লির দিকে এক ধাপ এগোলেন তিনি।

২০২৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই নরেন্দ্র মোদির বিরোধী রাজনৈতিক দলগুলোকে কয়েক মাস ধরে একত্রিত করছিলেন মমতা। এই উপনির্বাচন যেমন বাড়তি শক্তি দিল মমতাকে, তেমনি বাড়তি অক্সিজেন যোগান দিল মোদিবিরোধী রাজনৈতিক দলগুলোকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com