বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

উই এর আটঘরিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সখি

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২১১ বার
বিশ্ব যখন করোনা আক্রান্ত, চারদিকে শুধু হতাশা, সব বাধা পেছনে ফেলে গুটি গুটি পায়ে এগিয়েছে ছোট একটি আশার আলো। সে আলোর নাম উই (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম)। আড়াই বছরেরও বেশি সময় ধরে দেশিপণ্যের প্রচার, প্রসার এবং বিক্রি বৃদ্ধি নিয়ে কাজ করছে উই।
দেশজুড়ে কয়েক লক্ষ নারী উদ্যোক্তা কাজ করছে উই এর লোগো ব্যবহার করে। তারই একজন পাবনার নাদিয়া হাসান সখি। সম্প্রতি তিনি পাবনার আটঘরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ৩০ অক্টোবর রাজশাহী হাইটেক পার্কে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন ‘উই’ এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
২০২০ সালে যখন দেশে করোনা মহামারী চলছে, তখন সময় টা কাজে লাগানোর জন্য চিন্তা করতে থাকেন সখি।
পরে তিনি উই প্লাটফর্মের কথা জানতে পেরে কাজ শুরু করেন। ছোট-বড়দের নকশীকাঁথা তৈরির মাধ্যমে তার কাজ শুরু হলেও এখন বেশ কয়েকটি ক্যাটাগরি তে পোশাক তৈরির কাজ করছেন তিনি।
শুরুতে মাত্র তিনজন কর্মী নিয়ে কাজ করলেও এখন তা ত্রিশ জনে এসে দাড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার পিস নকশীকাঁথা বিক্রি করেছেন সখি।

সখি বলেন, শুধু দেশিপণ্যের উদ্যোক্তাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট দেওয়া হয় এজন্য উই এতো দ্রুত এগিয়েছে।

দেশের বিভিন্ন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের মানুষের তৈরি অনেক পণ্যের নামই জানি না।

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি এদিকে অনেক বড় ভূমিকা পালন করবে। উই একটা প্লাটর্ফম হিসেবে তৈরি হয়েছে, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই পারে দেশি পণ্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বুকেও ছড়িয়ে দিতে।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্থানীয় এক শিক্ষার্থী বলেন, সখি তার আয়ের প্রথম অর্থ দিয়ে করোনাকালীন সময়ে গরীবদের মাঝে ২০০ কেজি চাউল বিতরণ করেছিল। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

নাদিয়া হাসান সখি (২৩) পাবনা সদর  উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাসিন্দা। বাবা মো. জালাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক, বিদেশে শান্তিরক্ষায় কাজ করেছেন।

সখি বর্তমানে পাবনা মহিলা কলেজে ইংরেজিতে (সম্মান) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

সখির বেড়ে ওঠা, পড়ালেখা অনেকটা সময় কেটে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামে। সখির মামা একদন্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com