মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ই.ইউ ডেলিগেশনের ফাস্ট সেক্রেটারির সাথে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর সাথে মতবিনিময় করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশ এর ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন।
মঙ্গলবার সকাল পৌনে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়য় সভায় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইআরটি’র  পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, উপস্থাপনা করেন আইআরটি’র সহযোগী প্রফেসর ড. শরীফ মাহমুদ।
অনুষ্ঠানের গেস্ট অব অনার ফাস্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউ এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি তিনি ইউরোপে উচ্চ শিক্ষা, ইরাসমাস মুন্ডাসসহ বিভিন্ন স্কলারশিপ এর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
তিনি বলেন, ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের জন্য আবেদনের দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে এবং গত বছর ১৫৬ জন শিক্ষার্থী এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন। উপস্থাপনা শেষে পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমাদের দেশের অনেক শিক্ষক-শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ এর মাধ্যমে ইউরোপে উচ্চ শিক্ষা গ্রহণ করে থাকে।
এছাড়াও শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইইউ বাংলাদেশে অনেক প্রজেক্ট পরিচালনা ও অর্থায়ন করে থাকে।
এসব বিষয়ের উপর সেমিনার আয়োজনের জন্য তিনি ইইউ ডেলিগেশনের নিকট অনুরোধ জানান।
এ সময় বাংলাদেশের শিক্ষা, গবেষণা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে ইইউ সহযোগিতা অব্যহত রাখায় আগত ডেলিগেশনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনে এই সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভা শেষে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশ এর অতিথিবৃন্দ হাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com