বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১৯ বার

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সরবরাহকালে অবসর প্রাপ্ত পুলিশের এক এএসআই আটক হয়েছে। আটককৃত ওই ব্যক্তির নাম মো. আজিজুর রহমান হাওলাদার(৫৯)।

শুক্রবার পায়রা পটুয়াখালী-বরিশাল সড়কের পায়রা সেতুর টোলপ্লাজা থেকে তাকে আাটক করা হয়েছে। পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নেতৃত্বে এসআই এম নজরুল ইসলাম, এএসআই মোঃ সাইদুল ইসলাম এ অভিযান চালায়।

শনিবার পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বরাত দিয়ে ডিবি পুলিশ বলেন-অবসর প্রাপ্ত পুলিশের এএসআই আজিজুর রহমান হাওলাদার র্দীঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে-এমন তথ্য নিভর্রযোগ্য সুত্র তাদের নিশ্চিত করেন।

এসময় আজিজুর রহমান পুলিশ পরিচয় টোলপ্লাজা অতিক্রম করলে ডিবি পুলিশ তাকে আটক করেন। তার দেহ তল্লাশী করে একটি জ্যামিতি বক্সের মধ্যে ১৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com