শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

আলোকিত মানুষ গড়ার কারিগর দেলমাহমুদ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার
পাবনার চাটমোহর উপজেলার কৃতীসন্তান ও আলোকিত মানুষ গড়ার কারিগর দেলমাহমুদ (১৯৩৯-২০১৬) এর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
২০১৬ সালের আজকের এই দিনে (১১ অক্টোবর রাত ৯.৪০ মিনিটে) তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তাঁকে ঢাকা সেনানিবাসে, চাটমোহরে এবং বগুড়ায় জানাজা শেষে বগুড়ার ঠনঠনিয়া কবরস্থানে  সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র- অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম (কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর নিয়ে বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত), মেজর জেনারেল ড. মো. ফসিউর রহমান, এনডিসি (সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরপ্রাপ্ত), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দীন (অব.), এএইচএম জাকির হোসেন (উপ সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা) ও ওয়াই এম বেলালুর রহমান, এনডিসি (ডিআইজি, ক্রাইম ম্যানেজমেন্ট, পুলিশ সদর দফতর) এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শিক্ষাবিদ দেলমাহমুদ ১৯৩৯ সালের ৩০ এপ্রিল পাবনা জেলার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্কুল কর্তৃপক্ষ তাঁকে ফোর্স টিসি দিলে তিনি ফরিদপুর উপজেলার দিঘলীয়া আলহাজ জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর কারিগরি শিক্ষার ওপর বিভিন্ন কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন।
কর্মজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। সর্বশেষ নওগাঁ ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট হিসেবে অবসর নিয়ে বগুড়ার পাইকারপাড়া মালতিনগরস্থ “স্বপ্নের সিঁড়ি” বাড়িতে আমৃত্যু বসবাস করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com