মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আব্দুল কাদের মির্জা কে গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম উপজেলা আওয়ামীলীগের

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬৮৭ বার

জ্বালাও-পোড়াও এর মধ্যে দিয়ে গতকাল সোমবার ১৪ জুন দুপুর ১২ টায় শেষ হলো কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই দফায় ডাকা ৬০ ঘন্টার হরতাল ।

হরতালের শুরু থেকেই কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে,কারেন্টের খুুঁটি ফেলে,গাছের গুঁড়ি ফেলে,বালু দিয়ে রাস্তা অবরোধ করে পিকেটিং করে হরতাল সমর্থকরা । এসময় পিকেটার দেরকে মেয়র আব্দুল কাদের মির্জার কুশপুত্তলিকা দাহ্ করতেও দেখা যায় ।

৬০ ঘন্টা হরতাল পালন শেষে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার ১৫ জুন দুপুর ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সমস্ত দাবী মেনে নেওয়ার জন্য এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে মেয়র আব্দুল কাদের মির্জাকে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান । অন্যথায় তাদের দাবী সমূূহ মেনে নেওয়া না হলে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মেয়র আব্দুল কাদের মির্জা কে গ্রেফতার করা না হয়,,তাহলে পুরো কোম্পানিগঞ্জে লাগাতার ধর্মঘট ও অবরোধ দেওয়ার হুশিয়ারি দেন ।

এদিকে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালে পিকেটারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় কোম্পানিগঞ্জ মডেল থানার ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে ।

এঘটনায় পুলিশের পক্ষ থেকে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি পুলিশ এ্যাসল্ট মামলাও করা হয়েছে বলে জানান কোম্পানিগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ । এদিকে মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুুুরহাট পৌর বাসীকে সাথে নিয়ে আগামীকাল পুুরো কোম্পানীগঞ্জে পরিবহন ধর্মঘটের আহ্বান জানিয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com