বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আটঘরিয়া পৌরসভায় মেয়র হলেন নৌকার প্রার্থী রতন 

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার
পাবনার আটঘরিয়া পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রতন। আটঘরিয়া পৌরসভায় বিপুল ভোটে নৌকার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রতন মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, আওয়ামী লীগের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রতন ৫ হাজার ৮৮১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল (নারিকেল গাছ) ৩ হাজার ৩৫০ ভোট, ইশারত আলী (জগ) ৫৪৬ ভোট। সূত্র জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২ হাজার ৯১০ জন ভোটার রয়েছেন।
এর মধ্যে ৯ হাজার ৯৭৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন।
নব-নির্বাচিত মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করবো।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী এলাকার আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। নিয়ম অনুযায়ী মোঃ ইশারত আলীর জামানত বাজেয়াপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com