শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-২

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৯ বার
ফাইল ফটো
পাবনার আটঘরিয়ায়র দুই মোটরসাইকে ও সিএনজি চালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পপি খাতুন (৩০) নিহত হয়েছে। এসময় আরও ২জন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার এস আই মোঃ আব্দুল লতিফ জানান, ঐদিন দুপুরে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে উত্তরচক নামক স্থানে চাটমোহর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত ইজিবাইক বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলে থাকা রাজশাহী জেলার বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের পপি খাতুন (৩০) ঘটনা স্থলেই নিহত হন।
এসময় আটঘরিয়া উপজেলার উত্তরচক গ্রামের সঞ্জিত কুমার (৫০) ও নাটোর জেলার লালপুর গ্রামের সাগরতলা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ফিরোজ আলীকে (৩২) গুরুত্বর আহত অবস্থায় আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com